সংগৃহিত
খেলা

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে নেই সাকিব!

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ে সিরিজের জন্য আজ ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই। যদিও তারা যে সিরিজের চূড়ান্ত দলে থাকবেন না সেটি বলা যাচ্ছে না।

জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে, এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, জিম্বাবুয়ে সিরিজের প্রথমদিকে সাকিবের না খেলা নিয়ে। ওই সময় সাবেক এই টাইগার অধিনায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ডিপিএল। পরবর্তীতে জিম্বাবুয়ে সিরিজের শেষদিকে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন লিপু।

প্রধান এই নির্বাচক বলেন, ‘(সাকিব) বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে ক্রিকেটীয় স্কিল অনুশীলনের সুযোগ আছে। টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান, তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি সিরিজে যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষদিকে তিনি যেন খেলার সুযোগ পান।’

বিশ্বকাপের আগে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সামনে রেখে কদিন আগেই ফিটনেস ট্রেনিং সেরেছেন টাইগার ক্রিকেটাররা। এবার প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক এই দলে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামদেরও। আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও।

আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আর...

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের লজ্জার  রেকর্ড বাংলাদেশের নারী ফুটবল দলের

ক্রীড়া প্রতিবেদক জাপানের আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ফ...

সাভারে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢ...

নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা