সংগৃহিত
খেলা

হেরে প্রযুক্তিকে দোষারোপ করল বার্সা

ক্রীড়া ডেস্ক: জমজমাট ‘এলক্লাসিকো’তে দুইবার পিছিয়ে পড়েও শেষমেষ বার্সেলোনাকে ৩-২ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে লা লিগার শিরোপার আরও কাছাকাছি চলে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ নিয়ে শেষ চার দেখায় ৪টিতেই হারলো বার্সা।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের মূল সময়ের খেলা ছিল ২-২ সমতায়। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই দারুণ একটি গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন জুড বেলিংহাম।

দুইবার এগিয়ে গিয়েও শেষমেষ রিয়ালের কাছে হার মানতেই পারেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। হারের পর প্রযুক্তিকে দোষারোপ করেছেন তারা। তাদের দাবি, গোল-লাইনে কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার না করায় হেরেছে বার্সা।

জাভি ও স্টেগেনের দাবি, প্রথমার্ধে লামিন ইয়ামালের শট করা একটি বল গোললাইনের ভেতর থেকে বের করে নিয়ে এসেছেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রিয়ে লুমিন। অর্থাৎ গোল হওয়ার পর সেই বল বাইরে নিয়ে আসছেন তিনি। গোল হয়েছে কিনা, তা পরীক্ষা করার জন্য ভিএআরের সাহায্য নেওয়া হয়নি। অর্থাৎ গোললাইনে কোনো প্রযুক্তি ব্যবহার করেনি লা লিগা কর্তৃপক্ষ। এখানেই ক্ষোভ প্রকাশ করেছে বার্সা।

স্টেগেন সাংবাদিকদের বলেন, ‘গোল-লাইনে কী ঘটেছে তা ব্যাখ্যা করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। এটা ফুটবলের জন্য বিব্রতকর। এই শিল্পে প্রচুর বিনিয়োগ আছে। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটির জন্য অর্থ ব্যয় করা হয়নি। আমি বুঝতে পারছি না যে, অন্যান্য লিগে প্রযুক্তির জন্য অর্থ ব্যয় করা হলে এখানে কেন তা বাস্তবায়ন করা হবে না।’

স্টেগেনের সঙ্গে সুর মিলিয়েছেন কোচ জাভিও। এ বিষয়ে জাভি বলেন, ‘আমি সম্পূর্ণরূপে একমত (স্টেগেনের সঙ্গে)। এটা বিব্রতকর যে গোল-লাইন প্রযুক্তি নেই। আমরা যদি বলতে চাই এটি বিশ্বের সেরা লিগ, আমাদের এটি দরকার।’

তিনি আরও বলেন, ‘সবাই এটা দেখেছে। আমি কী বলব? (লীগ) আমাকে নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু ছবি আছে। আজকের অনুভূতি সম্পূর্ণ অবিচারের।’

‘আমি ম্যাচের আগে বলেছিলাম যে, আশা করি রেফারি পক্ষপাতিত্ব করবেন না এবং সিদ্ধান্তগুলো সঠিক হবে। শেষ পর্যন্ত দুটির কোনটিই হয়নি।’- যোগ করেন জাভি।

গতকাল চ্যাম্পিয়্ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কাছে হতাশাজনক হারের পর বার্সার প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়ানোর। সে লক্ষ্যে রিয়ালের বিপক্ষ ম্যাচে দুইবার এগিয়েও যায় কাতালনের ক্লাবটি। তবে শেষমেষ আর জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি তারা। অ্যাওয়ে ম্যাচে হারতেই হয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের।

বর্তমানে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। আর ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জিরোনা।

গতকাল ঘরের মাঠে দুইবার পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের মাত্র ৬ মিনিটে এন্ড্রিয়াস ক্রিসটেনসেনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

সেই গোল ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টিতে শোধ (১-১) করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার গোল করে বার্সা। এবার গোল করেন ফারমিন লোপেজ। একেবারে কাছ থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন তিনি। এতে বার্সা এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

তবে বার্সার দ্বিতীয় গোল শোধ করতে বেশি সময় নেয়নি রিয়াল। মাত্র ৪ মিনিট পরই লুকাস ভ্যাসকুয়েজের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। খেলার মূল সময়ে আর কোনো গোল হয়নি বিদায় বার্সার সমর্থকদের আশা ছিল অন্তত ১ পয়েন্ট নিয়ে হলেও আসতে পারবে জাভির শিষ্যরা।

তবে ম্যাচের অতিরিক্ত সময়ে এসে বার্সার ১ পয়েন্ট পাওয়ার আশাও গুড়েবালি করে দেন রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহাম। ৯০+১ মিনিটে লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে বাঁপায়ের দারুণ শটে গোল করেন এই ইংলিশ তারকা। এতে ৩-২ গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা