সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন রোববার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় নারী সম্মেলনে অংশ নিতে সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬-৮ নভেম্বর জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন আগামী রোববার তিনি সৌদি যাচ্ছেন।

তিনি আরও জানান, একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরবে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ওমরাহ করবেন। আগামী ৭ নভেম্বর তিনি ঢাকায় ফিরে আসবেন।

শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসির মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে।

গাজার চলমান বিষয়ও আলোচনায় আসতে পারে জানিয়ে আব্দুল মোমেন বলেন, এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। মানুষ ও মানবিকতা যেভাবে দলিত হচ্ছে, সেটির বিরুদ্ধে আমরা সোচ্চার।

যত ধরনের আন্তর্জাতিক নিয়ম-কানুন আছে, তার সব গাজায় লঙ্ঘিত হচ্ছে ও সাম্প্রতিক সময়ে সবচেয়ে জঘন্যতম গণহত্যা হচ্ছে বলেও জানান তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা