ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে শাস্তির দাবির প্রসঙ্গে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য দিয়েছেন:হাসনাত

আমার বাঙলা ডেস্ক

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হাসনাত বলেন, ‘যার কারণে উনার (খালেদা জিয়া) এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন। মেডিক্যালি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন।

তিনি বলেন, উনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ঐ ডাক্তারকে হয়রানি করানো হতো। বিভিন্ন ডাক্তারকে ভয় ভীতি দেখানো হতে উনাকে যারা চিকিৎসা করাতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘সবাই দোয়া করবেন উনার জন্য। আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা