বিনোদন

প্রথম প্রেম ভাঙ্গার কারণ জানালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাকে নিয়ে একাধিকবার ছড়িয়েছে সম্পর্কের গুঞ্জন। কিন্তু এ ব্যাপারে কোনোকালেই মুখ খোলেননি শ্রীদেবীকন্যা। তবে সম্প্রতি নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেছেন জাহ্নবী।

অভিনেত্রী জানান, রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান তিনি। কিন্তু বাবা-মায়ের কারণে তার এ সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই প্রেমিকের নাম জানাননি জাহ্নবী।

শ্রীদেবীকন্যা বলেন, ‘আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা এ সম্পর্কের পক্ষে ছিলেন না। মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

জাহ্নবী আরও বলেন, ‘আমার বাবা-মায়ের বক্তব্য ছিল, তোমার কোনো প্রেমিক থাকবে না। এ বিষয়ে বাবা-মা খুবই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির ছিলেন। এরপর আমি অনুধাবন করি, একটি সম্পর্কে বাবা-মায়ের গুরুত্ব কতখানি! প্রেমের সম্পর্কে তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তুলে এবং সবকিছু সহজ করে দেয়।’

প্রসঙ্গত, বলিউডে জাহ্নবী কাপুরের অভিষেক হয় ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর সর্বশেষ তাকে দেখা যায় বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বাওয়াল’ ছবিতে। আগামীতে তাকে দেখা যাবে ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায়।

এবি/ওশিন

Copyright © Amarbangla

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা