সংগৃহিত
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে কলম্বিয়ার জয়

ক্রীড়া ডেস্ক: এক যুগ আগে ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা হামেস রদ্রিগেস ক্রমেই যেন হারিয়ে যাচ্ছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে দারুণ জয়ের পথে দুই গোলেই অবদান রেখে কলম্বিয়া অধিনায়ক বুঝিয়ে দিলেন, এখনও অনেক কিছু দেওয়ার আছে তার।

২০১৪ আসরে উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় রদ্রিগেসের দুর্দান্ত ভলি বিশ্বকাপের সেরা গোলগুলোর একটি হিসেবে বিবেচিত। ওই টুর্নামেন্ট শেষে যোগ দেন ইউরোপের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদে। দুই বছর ধারে বায়ার্ন মিউনিখে খেলার পর ২০২০ সালে যোগ দেন এভারটনে।

ক্লাব ফুটবলে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারা ৩২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আল-রাইয়ান, অলিম্পিয়াকোস ঘুরে গত বছর থেকে খেলছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোয়।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে লাতিন আমেরিকার দুই দলের লড়াইয়ে ব্যবধান ছিলেন রদ্রিগেস। ম্যাচ সেরার পুরস্কার জেতা কলম্বিয়া অধিনায়কই ছিলেন দুটি গোলের উৎস।

“আমি খুব খুশি। প্যারাগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আজ ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল।” “দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো করতে পারতাম। তবে দল যখন জেতে তখন ভুল আরও ভালোভাবে সংশোধন করা যায়।”

হিউস্টোনের এনআরজি স্টেডিয়ামে যোগ করা সময়ে রদ্রিগেস মাঠ ছাড়ার সময় প্রায় ৬০ হাজার কলম্বিয়ান ভক্ত দাঁড়িয়ে অভিবাদন জানান। ২৪ ম্যাচ ধরে অপরাজিত দলটির পারফরম্যান্স সমর্থকদের ২৩ বছরের খরা কাটানোর স্বপ্ন দেখাচ্ছে। রদ্রিগেস আপাতত মনোযোগ দিচ্ছেন পরের ম্যাচের দিকে।

“ওরা সব সময়ই আমাদের অনেক সমর্থন করে, এটা অসাধারণ। এই কোপা আমেরিকায় আমাদের অনেক দূর যেতে হবে। আমরা একবারে কেবল একটি ম্যাচ নিয়ে ভাবছি।”

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে খেলবে কলম্বিয়া। চার দিন পর মুখোমুখি হবে ব্রাজিলের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা