ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক কর্মসূচিতে অটল ইরান, পিছু হটার পরিকল্পনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২১ জুলাই) মার্কিন ফক্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, ক্ষতির কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রয়েছে, তবে এটি স্থায়ীভাবে বন্ধ করার কথা ভাবা হচ্ছে না। এই প্রযুক্তি ইরানের বিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং জাতীয় গর্বের প্রতীক, যা তারা ছাড়তে রাজি নয়। ভবিষ্যতের যেকোনো পারমাণবিক চুক্তিতেও এই অধিকার অক্ষুণ্ণ রাখার বিষয় তিনি জোর দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থা সম্পর্কে তার কাছে বিস্তারিত তথ্য না থাকলেও, বিষয়টি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে বলেও জানান আরাগচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কোনো আমদানি নয়, যা একক হামলায় শেষ হয়ে যাবে, তারা এখনও তাদের সক্ষমতা বজায় রেখেছে।

গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে তেহরানের দক্ষিণে ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অন্যতম। এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এর বিপরীতে আরাগচি বলছেন, পারমাণবিক ইস্যুতে সামরিক শক্তি প্রয়োগ নয়, কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। তিনি আরও জানান, শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে ইরান পারমাণবিক বিষয়ক নতুন আলোচনা শুরু করতে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আলোচনার দরজা বন্ধ করিনি, তবে এখনই সরাসরি আলোচনা সম্ভব নয়।’

আরাগচির এসব বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘প্রয়োজনে আমরা আবারও হামলা চালাবো—আমি আগেও বলেছি।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা