ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা

পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যায় একটি গোটা গ্রাম পানির স্রোতে ভেসে গেছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এবং ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১১ জন ভারতীয় সেনা সদস্যও রয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিল এলাকায় এই দুর্যোগের ঘটনা ঘটে। হঠাৎ বন্যার কারণে সেখানে অবস্থিত একটি সেনাক্যাম্প ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকেই সেনা সদস্যরা নিখোঁজ হন বলে জানায় এনডিটিভি।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর আশপাশে ক্লাউডব্রাস্ট (মেঘ ফেটে প্রবল বৃষ্টিপাত) ঘটায় এ দুর্যোগের সূত্রপাত হয়। এই প্রবল বর্ষণে মুহূর্তের মধ্যে বন্যা তৈরি হয়, যা আশপাশের সবকিছু ধ্বংস করে নিয়ে যায়।

ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী কাজ শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। আজও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার অভিযান চলবে। ক্লাউডব্রাস্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম বিপজ্জনক। ভারতের হিমালয়ীয় অঞ্চলগুলোতে ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। যখন ক্লাউডব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়।

এ পানি যখন নিচু এলাকার দিকে গড়িয়ে যায় তখন তীব্র গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা