সংগৃহীত
খেলা

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক: ফারজানা হক আর মুর্শিদা খাতুন ওপেনিংয়ে রেকর্ড গড়া এক জুটি গড়লেন। যে জুটিতে ভর করে পাকিস্তানকে ৭ উইকেট আর ২৬ বল হাতে রেখে হেসেখেলেই হারালো বাংলাদেশের মেয়েরা।

অথচ তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডে হেরে পিছিয়ে পড়েছিল স্বাগতিক দল। পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজও একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬৭ রানের। ওপেনিংয়েই ১২৫ রানের জুটি গড়েন ফারজানা আর মুর্শিদা। যে জুটি এখন নারী ক্রিকেটের দেশসেরা। এর আগে শুকতারা রহমান আর শারমিন আক্তারের ১১৩ রানের জুটিই ছিল রেকর্ড।

শুক্রবার (১০ নভেম্বর) দুই ওপেনারই করেছেন ফিফটি। ফারজানা ৬২ আর মুর্শিদার ব্যাট থেকে আসে ৫৪ রান। এরপর ফাহিমা খাতুন শূন্য রানে ফিরলেও জয় পেতে কষ্ট হয়নি বাংলাদেশের। অধিনায়ক নিগার সুলতানা ১৮ আর সোবহানা মোস্তারি অপরাজিত থাকেন ১৯ রানে।

এর আগে পাকিস্তানি ওপেনার সিদরা আমিন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের তোপে। সিদরা ওপেনিংয়ে নেমে ৮৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আরেক ওপেনার শাদাফ শামাসের ব্যাট থেকে আসে ৩১ রান।

উদ্বোধনী জুটিতে ৬৫ তোলার পর একটা সময় ১ উইকেটে ৯৩ রান ছিল পাকিস্তানের। কিন্তু নাহিদা আক্তার, রাবেয়া খানদের তোপে বড় স্কোর গড়া হয়নি সফরকারীদের। ৭৩ রানে ৮টি উইকেট হারায় তারা। ৯ উইকেটে থামে ১৬৬-তে।

বাংলাদেশের নাহিদা আক্তার ২৬ রানে ৩টি ও রাবেয়া খাতুন ৩৫ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার ফাহিমা খাতুন, নিশিতা আক্তার এবং স্বর্ণা আক্তারের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা