ছবি-সংগৃহীত
খেলা
এশিয়ান গেমস-২০২৩

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

ক্রীড়া ডেস্ক: চলতি এশিয়ান গেমসের তৃতীয় দিনে পদক জয় করেছে বাংলাদেশ। দেশের নারী ক্রিকেট দল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।

এশিয়ান গেমসে এই জয়ের জন্য বাংলাদেশকে আট বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে কোনো পদক পায়নি বাংলাদেশ। গত গেমসে অবশ্য ক্রিকেট ছিল না।

২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। বাংলাদেশ এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল। বাংলাদেশ থেকে আগত কর্মকর্তারা প্রায় সবাই ব্রোঞ্জ জয়ের মুহূর্ত উদযাপন করতে এসেছেন।

ব্রোঞ্জ জয় করতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬৫ রান। হাংজুর উইকেটে এই রান করাটাও রীতিমতো কষ্টকর ছিলো। রান তাড়া করতে বাংলাদেশকে ১৮ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছে। ৬৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ স্বাভাবিক সূচনাই করেছে।

শামীমা সুলতানা ও সাথী রাণী ওপেনিং জুটিতে বাংলাদেশ ২৭ রান করায় ভালো ভিত পায়। ৩৪ রানের মধ্যে তিন উইকেট পড়লে বাংলাদেশ একটু চাপে পড়লেও। পরবর্তী ব্যাটসম্যানরা ধারাবাহিক রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছান।

বাংলাদেশকে খানিকটা চাপে রাখে পাকিস্তানের স্পিনার নাশা সান্ধুর তিন উইকেট । পাকিস্তান বাজে ফিল্ডিং ও ক্যাচ ড্রপ না করলে বাংলাদেশকে জয় পেতে আরো বেগ পেতে হতো। বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য চাপে ভেঙে পড়েনি।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এর আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আগেরদিন টস জিতে বাংলাদেশের সিদ্ধান্ত সবাইকে বিস্মিত করেছিল। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিলেও আজ অবশ্য বাংলাদেশ বোলিং নিয়েছে। এই সিদ্ধান্ত বেশ কার্যকর হয়েছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ২০ ওভারে ৬৪ রানের বেশি করতে পারেনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার তিনটি, সানজিদা মেঘলা দুইটি, মারুফা, নাহিদা একটি করে উইকেট নেন। পাকিস্তানের আরেকটি উইকেটের পতন হয় রান আউটে। পাকিস্তানী ব্যাট্যারদের মধ্যে আলীয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ রান করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা