আমার বাঙলা
সারাদেশ

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তাঁর দেখানো পথ আমাদের অনুসরণ করতে হবে। বেগম জিয়ার চিন্তা ও চেতনার ফসল এই বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি। শিক্ষার্থীদের মাঝে বেগম জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে। তবেই সব ধরনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটবে।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যৌথভাবে সভার আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর হাত ধরেই দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের যাত্রা শুরু হয়। সমাজ গঠন ও রাষ্ট্র বিনির্মাণে তাঁর আদর্শ যদি নতুন প্রজন্ম ধারণ করতে পারে, তাহলে একটি বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব হবে। দেশের এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, বেগম খালেদা জিয়া আত্মসম্মানবোধ নিয়ে জীবন অতিবাহিত করেছেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। এই দৃঢ়তাই তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর জীবনদর্শন আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে-এটাই প্রকৃত দেশপ্রেম।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম অনুসরণ করলেই তাঁকে যথাযথ শ্রদ্ধা জানানো হবে। শিক্ষার্থীদের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তাহলেই সব ধরনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটবে। বৈষম্য ও শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল তাঁর অভীষ্ট লক্ষ্য। আপসহীন নেত্রী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান চির অম্লান হয়ে থাকবে।

এ ছাড়া আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ মুরাদ, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার, বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ, উপ-রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা