সারাদেশ

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনিবার(২৭শে জুন)রাতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার ফতেপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুীর ছেলে আজিম আরিয়ান।

রবিবার তাদের কে আদালতে পাঠায় পুলিশ। পুলিশ ও স্থানীয় েসূত্রে জানা যায়, গত ২৪শে জুন থেকে ২৬ শে জুনের (আনুমানিক) সময়ের মধ্যে উপজেলার ফতেপুর গ্রামে মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ঘরের টিন কেটে ঘরের ভিতরে ঢুকে আনুমানিক ২৭ লক্ষ ২৯ হাজার পাঁচশত টাকার স্বর্ণালংকার সহ মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় । এ ঘটনায় ২৭শে জুন মৃত পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেন মদন থানায়।ঐ রাতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দীন করিম জানান, এই চুরির ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে পারবো।গ্রেফতার কৃত দুই যুবককে রোববার নেএকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা