ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ আইসিসির

আমার বাঙলা ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি)। পাশাপাশি হেগভিত্তিক আদালতটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ গ্রেফতারি পরোয়ানা জারির কারণে নেতানিয়াহু এবং গ্যালান্ট বিদেশে ভ্রমণ করলে গ্রেফতারের ঝুঁকিতে থাকবে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হাতে নিহত হয়েছেন মোহাম্মদ দেইফ।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গত মে মাসে নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল, নেতানিয়াহু এবং গ্যালান্ট গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী।

এদিকে বৃহস্পতিবার আদালত জানিয়েছেন, দেইফ মানবতাবিরোধী অপরাধ এবং হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জিম্মি করাসহ যুদ্ধাপরাধের জন্য দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সংঘটিত নৃশংসতার জন্য ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানালেও নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা