সংগৃহিত
লাইফস্টাইল

নিয়মিত টমেটো খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: টমেটো শীতকালীন সবজি হলেও সারা বছরই পাওয়া যায়। রঙিন ও সুস্বাদু এই সবজি যেকোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আবার টমেটো দিয়ে তৈরিও করা যায় নানা পদ। সালাদ, স্যুপ, সস, নুডলস, পাস্তা কত কী তৈরিতে যোগ করা হয় এই সবজি। আপনিও কি প্রতিদিন খাবারের তালিকায় টমেটো রাখেন?

চলুন, জেনে নেয়া যাক প্রতিদিন টমেটো খাওয়ার উপকারিতা-

১) হার্ট ভালো থাকে:

বর্তমানে হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কেবল বয়স্ক লোকের ক্ষেত্রেই নয়, অল্প বয়সীদের ক্ষেত্রেও বাড়ছে এই রোগের ঝুঁকি। তাই এ বিষয়ে সচেতন হওয়া জরুরি। টমেটো খেলে তা হার্ট ভালো রাখতে কাজ করে, একথা কি জানতেন? তাই নিয়মিত আপনার খাবারের তালিকায় টমেটো রাখুন। এটি হার্টের বিভিন্ন অসুখ থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে।

২) ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে:

সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। এর মাত্রা বেশি হয়ে গেলে অনেক অসুখের কারণ হতে পারে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে উপকারী সবজি টমেটো। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য এই সবজি খুবই উপকারী। রক্তে শর্করা নিয়ন্ত্রণে টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

৩) ক্যান্সার থেকে দূরে রাখে:

টমেটোতে থাকে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য। যে কারণে প্রতিদিন টমেটো খেলে তা আপনাকে ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করবে। মরণঘাতি এই রোগ থেকে বাঁচতে প্রতিদিনের খাবারে রাখুন টমেটোও। টমেটোর সালাদ অথবা জুস তৈরি করে খেতে পারেন। এগুলো বেশি কার্যকরী।

৪) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া জরুরি। তাহলে যেকোনো রোগের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে টমেটো। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী। কারণ টমেটো হলো ভিটামিন সি-এর অন্যতম উৎস। আর এই ভিটামিন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী একথা তো সবারই জানা।

৫) কোষ্ঠকাঠিন্য দূর করে:

যারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন তাদের খাবারের দিকে নজর দেওয়া বিশেষ জরুরি। খেতে হবে এমন সব খাবার যেগুলো এই সমস্যা দূর করতে কাজ করে। তেমনই একটি খাবার হলো টমেটো। এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে দারুণ কার্যকরী। যাদের পেট ঠিকভাবে পরিষ্কার হয় না, তারা নিয়মিত টমেটোর জুস খাবেন। এতে উপকার পাবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা