জাতীয়

নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে এগোচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

সুর্নিদিষ্ট সময়সীমা ঘোষিত না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ এবং পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে। অনলাইন বা পোস্টাল ভোটের বিষয়টি চূড়ান্ত না হলেও প্রবাসীদের নিবন্ধনের প্ল্যাটফর্ম তৈরির কাজও দ্রুত হচ্ছে।

গত ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। তবে ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে, সংস্কার ও বিচারের অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথাও বলেন প্রধান উপদেষ্টা।

সে হিসাবে, নির্বাচন কমিশনের হাতে আছে ৭ থেকে ৯ মাস। জাতীয় নির্বাচন আয়োজনে আগেভাগেই শেষ করতে হয় গুরুত্বপূর্ণ অনেক কাজ। নির্বাচনী রোডম্যাপে থাকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। অতীতে সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত দেড় বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি।

ভোটের আগে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ, বিধি সংস্কারসহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। তাই নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষিত না হলেও অত্যাবশ্যক সব কাজই এগিয়ে রাখা হচ্ছে। যৌক্তিক বিবেচনায় ভোটার করার সুযোগ রাখতে সংশোধন করা হচ্ছে আইন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার-বাক্স-সিল-বস্তা-অমোচনীয় কালি ইত্যাদি সংগ্রহের কাজ ৩০শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় কমিশন।

তবে আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও ধীরে এগোচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কাজ।

আখতার আহমেদ বলেন, সময়সীমা বলা যাচ্ছে না, কারণ রাজনৈতিক ঐকমত্যের সঙ্গে আরপিওর বিষয় সর্ম্পকিত। ঐকমত্যের পর সংশোধনীর প্রস্তাব--আরো কয়েকটি ধাপ আছে।

ইসি সচিব আরো জানান, দল নিবন্ধনের বিষয়টি সময়সাপেক্ষ। কারণ, এবার ১৪৭টি আবেদন জমা পড়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকে...

বিএনপির মনোনয়ন পেলেন না কনকচাঁপা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবারও বিএনপি...

বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিক...

চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে বেঁধে মারধর

মৌলভীবাজারে সবজি চুরির অপবাদে এক বৃদ্ধকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠ...

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জা...

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক...

২০২৬ বিশ্বকাপই ব্রাজিলের জেতার সেরা সময়: কাফু

ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী কাফু মনে করছেন, এবারের বিশ্বকাপই পাঁচবারের চ্...

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল

ক্রিকেটের কিংবদন্তি ক্রিস গেইলকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। দীর্ঘদিন বিভিন্...

ডোপিংয়ের ‘চরম ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ভারত

অ্যাথলেটিকসে খেলোয়াড়দের ডোপিং বা নিষিদ্ধ ড্রাগ গ্রহণে ‘চরম ঝুঁকিপূর্ণ&...

লাইফস্টাইল
বিনোদন
খেলা