সারাদেশ

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

কুষ্টিয়া প্রতিনিধি

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে বিজিবির মাধ্যমে নিজ দেশে ফিরেছে মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মন্ডল (৩৫)। বিজিবি ও বিএসএফের বিশেষ পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরে আজ রোববার সকালে তাকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফিরে আসা বকুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার পাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।
বিজিবি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ মে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন যুবক বকুল মন্ডল। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি পথ ভুলে কোনো এক সময় সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতায় চলে যান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলকাতায় এক বাংলাদেশি যুবক অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। স্বজনরা সেই ছবি দেখে বকুলকে শনাক্ত করেন। বকুলের পরিচয় নিশ্চিত হওয়ার পর ওপার বাংলার স্থানীয় মানুষের সহায়তায় সে পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা বকুলকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়। পরে বিএসএফের পক্ষ থেকে বিষয়টি ৪৭ বিজিবি ব্যাটালিয়নকে জানানো হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ মে শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন চড়াইকুড়ি সীমান্ত পিলার ১৫৭/২(এস) এর নিকট বিজিবির চিলমারি ক্যাম্প এবং ভারতের বিএসএফ চরভদ্র ক্যাম্পের সদস্যদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে।
আজ ১৭ মে রোববার বেলা ১১ টায় বিজিবি চিলমারি ক্যাম্পের পক্ষ থেকে বকুলকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ ১৩ দিন পর সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বিজিবি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বকুলের আবেগাপ্লুত পরিবার।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর

পার্বত্য জেলার বান্দরবানের জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা স্বাস্...

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

ট্রাম্প - শি বৈঠকের প্রাপ্তি-অপ্রাপ্তি

শুল্কযুদ্ধ, কূটনৈতিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের পর অবশেষে মুখোমুখি হলেন...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

ফরিদপুরের আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় পরকীয়া প্রেমিক আটক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চর মাধবদী এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হও...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

এই সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদি...

ভিসি নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা