সংগৃহীত
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুক্সন

আন্তর্জাতিক ডেস্ক: আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্রিস্টোফার লুক্সন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার কমানোর অঙ্গীকার নিয়ে সোমবার ৪২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ছয় সপ্তাহ আগে নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে হেরে যায় দীর্ঘ ছয় বছর ধরে ক্ষমতায় থাকা লেবার পার্টি। সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের পদত্যাগের পরই দলটির ভরাডুবি হয়। জাতীয় নির্বাচনে জয়ী হয় কনজারভেটিভ ন্যাশনাল পার্টি। নির্বাচনে জয়ী হওয়ার ছয় সপ্তাহ পরেই ক্ষমতায় বসলেন লুক্সন।

৫৩ বছর বয়সী লুক্সন এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। ওয়ালিংটনে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির নতুন জোট সরকার আজ শপথ নেয়।

প্রধানমন্ত্রী হওয়ার পর লুক্সন বলেন, ‘এটি একটি সম্মান ও দুর্দান্ত দায়িত্ব। এই দায়িত্ব এমন যেটি কিনা আমাদের অর্থনীতিকে ঠিক করতে পারে। আমরা জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি কমাতে চাই, যাতে করে সুদের হার কমে যাবে। এতে করে খাবারের দাম সাশ্রয়ী করা যাবে।’

এএফপি জানিয়েছে, নিউজিল্যান্ডের ক্ষমতায় থাকা সাবেক রাজনৈতিক দল জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে লড়াই করেছিল। তবে, এটি একটি বৈশ্বিক সমস্যা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর পর থেকেই বিশ্বব্যাপী খাবারের দাম বেড়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা