সংগৃহীত
শিক্ষা

নারীর শিক্ষায় ইডেন কলেজের অবদান অনস্বীকার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলা অঞ্চলের নারীদের শিক্ষা, অগ্রযাত্রা ও ক্ষমতায়নে ইডেন কলেজের অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, ১৮৭৩ সালে এ কলেজের যাত্রা শুরু। বহু জায়গা ঘুরে ১৮ একরের ক্যাম্পাসটি আজকে ইডেন কলেজ নামে পরিচিতি লাভ করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান অনেক। বাংলা অঞ্চলের নারীর শিক্ষা, অগ্রযাত্রা ও ক্ষমতায়নে এ কলেজটির অবদান অনস্বীকার্য।

শনিবার (৪ নভেম্বর) ইডেন মহিলা কলেজের ১৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। বিশেষ কারণে তিনি আসতে না পারায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইডেন কলেজের উজ্জ্বলতম সাবেক শিক্ষার্থী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে মোবাইলে শুভেচ্ছা জানিয়েছেন। আজকে বাংলাদেশ বিশ্বে নারীর ক্ষমতায়নে যে রোল মডেল, তার পেছনে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী শেখ হাসিনার অবদানও অনস্বীকার্য।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাকে আমরা সর্বস্তরেই বিশ্বমানে উন্নীত করতে চাই। আমরা শেখ হাসিনার হাতেই যুগোপযোগী একটি শিক্ষানীতি পেয়েছি। সেটাকে আরও যুগোপযোগী করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। নতুন একটি শিক্ষাক্রম বাস্তবায়ন করছি আমরা।

নতুন শিক্ষাক্রমে এগিয়ে নেওয়ার প্রত্যয় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে আমাদের সন্তানরা এগিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বৈষম্যেরও সুযোগ নেই।

এ শিক্ষাক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলা হবে। অথচ একটি পক্ষ না জেনে-বুঝে এ শিক্ষাক্রমের বিরোধিতা করে যাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে শিক্ষাক্রমবিরোধী আন্দোলনে কিছু কিছু রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছে। নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এ নিয়ে ছড়ানো কোনো গুজবে কান দেবেন না। এগিয়ে যাওয়ার এ শিক্ষাক্রম বাস্তবায়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের কথায় কান দেওয়া যাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আয়োজিত অনুষ্ঠানে কলেজের ১৮ জন আলোকিত প্রাক্তনীকে উত্তরীয় পরিয়ে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

এদিকে, সার্ধ-শতবর্ষ উপলক্ষে এদিন ইডেন কলেজে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা