ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে এএসআই ছিনতাইয়ের শিকার, পিস্তল লুটের পর উদ্ধার; গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত অবস্থায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।

সোমবার ভোর ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনাস্থলে দায়িত্বরত ছিলেন পুলিশ সদস্য লুৎফর রহমান। দায়িত্ব পালনের সময় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে টিম থেকে কিছুটা আলাদা হয়ে পড়েন। মোটরসাইকেল চালিয়ে তিনি নগর ভবনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন ও সরকারি দুটি হাসপাতাল থাকলেও প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই ছিনিয়ে নেওয়া পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত তিন মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে বন্দর ফায়ার স্টেশনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো দেওভোগ পানির ট্যাংকি এলাকার মুকুলের ছেলে বিশাল (৩১), আলী আহাম্মদের ছেলে ফরহাদ (২৩) এবং আবুল হোসেনের ছেলে হাসান (২১)।

এলাকাবাসীর মতে, এ ঘটনা নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার একটি ছোট উদাহরণ মাত্র।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা