ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘কার্যক্রম নিষিদ্ধ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আজ ১৭ নভেম্বর দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় সমাবেশ শেষে মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা।

মিছিল–পূর্ব সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নাশকতা ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াতে চাইছে আওয়ামী লীগ। আমরা চাই সুষ্ঠু বিচারের মাধ্যমে রায় ঘোষণা হোক। দেশের মানুষ শান্তিতে থাকুক—এ দাবি নিয়েই আমরা এখানে সমবেত হয়েছি।”

সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু এবং বিএনপি নেতা ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা