সংগৃহীত
বিনোদন

নানা হারালেন পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রভাবশালী অভিনেত্রী পরীমণি বাবা-মা হারানোর পর থেকেই নানার কাছে বড় হয়েছেন। তার সেই প্রিয় নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ২ টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, গুলশানের কেন্দ্রীয় মসজিদে মরদেহের গোসলের পর ভোর ৪ টার দিকে লাশসহ গ্রামের বাড়ি পিরোজপুরে রওয়ানা হন পরীমণি। সেখানেই তার নানাকে শায়িত করা হবে।

পরীর নানাভাই দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। গত মাসে তার একটা অপারেশন হয়। তার আগের দিন পরীমণি হাসপাতালে ছেলের সাথে হাস্যোজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন।

প্রসঙ্গত, মাত্র ৩ বছর বয়সে মা হারান ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ২০১২ সালে তার বাবাও চলে যান না ফেরার দেশে। এরপর থেকেই নানার কাছে বড় হয়েছেন এই অভিনেত্রী। বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমণির একমাত্র অবলম্বন। নানার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা