সংগৃহিত
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদি আমার পরামর্শদাতা

আন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় খুব খুশি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তোবগে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের পরামর্শদাতা ও গুরু বলে মনে করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং আন্তরিক। এ কারণে আমি সবসময়েই নিজেকে ধন্য মনে করি এবং এটা আমার সৌভাগ্য যে বিভিন্ন সময়ে নানা ইস্যুতে তিনি আমাকে পরামর্শ, দিক নির্দেশনা দিয়েছেন। আমি তাকে আমার দিক নির্দেশক এবং গুরু হিসেবে বিবেচনা করি। তার যে ব্যাপারটি আমাকে সবচেয়ে আকর্ষণ করে, তা হলো— তিনি তার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার এবং তা পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি তাকে আমার বড়ভাই হিসেবে দেখি এবং প্রকৃতপক্ষে, আমি তাকে ভাই বলেই সম্বোধন করি।’

শেরিং তোবগে জানান, ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের গত দুই মেয়াদে এই বন্ধুত্ব আরও ঘনিষ্ট হয়েছে। অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ভারত এবং ভুটান এখন অংশীদার।

ভুটানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অর্থনীতিকে ১ হাজার ৫০০ কোটি রুপিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে নয়াদিল্লি এবং থিম্পু। এ ছাড়া কিছুদিন আগে ভুটানের জন্য ৮ হাজার ৫০০ কোটি রুপি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মোদি। ভুটানের অবকাঠামো, সড়ক, সেতু, শিক্ষা খাতে ব্যয়ের জন্য ধাপে ধাপে ছাড় করা হবে এই অর্থ।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছেই অবস্থান ভারত-ভূটান সীমান্তের। সীমান্তের এক প্রান্তে ভারত, অপর প্রান্তে ভুটানের গেলেফু শহর। এই শহরটির অবকাঠামোগত উন্নয়নে সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব সম্প্রতি দিয়েছেন মোদি। সূত্র : এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা