সংগৃহীত
জাতীয়

নগরীতে র‌্যাবের নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামীকাল অনুষ্ঠিতব্য আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রাজনৈতিক সমাবেশের আগে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং ভাংচুর প্রতিরোধ করতে

রাজধানীতে দেড় হাজারের বেশি র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিট এন্টি ক্রাইম ফোর্স-২ রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাগুলোতে টহল দেয়ার জন্য পিকআপ ও মোটরসাইকেল মোতায়েন করেছে।

এসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে র‌্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে এবং নজরদারির জন্য সাদা পোশাকের কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা