ছবি: সংগৃহীত
সারাদেশ

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। বিকাল ২টা ৩০ মিনিটে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিজয় র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ধোবাউড়া বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ধোবাউড়া উপজেলা সেক্রেটারি। তিনি বলেন,
“এই বিজয় দিবসে আমাদের সকলকে শপথ নিতে হবে। যারা বারবার ক্ষমতায় থেকেও চ্যাম্পিয়ন হয়েছে এবং জুলাই আন্দোলনের পরও যারা প্রায় ২০০ মানুষকে হত্যা করেছে, তাদের অবশ্যই বয়কট করতে হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা। তিনি বলেন,
“এই দেশের মানুষ ৫৪ বছর ধরে বিজয় দিবস পালন করে আসছে, কিন্তু প্রকৃত বিজয়ের স্বাদ বাংলাদেশের মানুষ কখনো পায়নি। বিশেষ করে ধোবাউড়ার মানুষ আজও অভিযোগ করে যে জন্ম নিবন্ধন সংশোধন করতে ৫০০ টাকা দিতে হয়। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ, তবে সরকারি কোনো কাজে কত টাকা লাগবে তার নির্দিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙানো হবে।”

সমাবেশ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা