সংগৃহিত
জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাতারাতি সম্ভব না

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর সম্ভব না।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা জানান।

অর্থমন্ত্রী জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গেও সমন্বয় করে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এই বিষয়ে দেখি কী করা যায়। অর্থনীতিতে চ্যালেঞ্জ রয়েছে। সময় দেন একটু।

নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আজ সচিবালয়ে তার কার্যালয়ে আসেন সকাল ১০টা ১৫ মিনিটে। বিভিন্ন বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

তারপর তিনি তাদের সাথে মতবিনিময় করেন।পরে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা