বিনোদন

দুশ্চিন্তায় সময় কাটছে ভূমির, আছেন নিরাপত্তাহীনতায়

বিনোদন ডেস্ক

শুধু নারী হওয়ার কারণে নিজ দেশে নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন ভূমি পেড়নেকর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথাই বলেছেন এ বলিউড অভিনেত্রী। তার দাবি, ভারতে বসবাসকারী প্রতিটি নারী নিরাপত্তাহীনতায় ভোগেন।

অভিনেত্রীর কথায়, গত কয়েক দশকে শিক্ষার হার বাড়লেও নারীদের ওপর ঘটে চলা অত্যাচার এতোটুকু কমেনি। যে কারণে ঘরে ও বাইরে কোথাও নারীরা নিরাপদ নয়। অন্যদের মতো আমিও নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনই পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় সময় কাটে। এ দুশ্চিন্তা বিনোদন জগতের বাইরের নারীদের নিয়েও।

ভূমি বলেন, ‘একজন ভারতীয় নারী হিসেবে আমার সত্যিই ভয় করে। শুধু বিনোদন জগতের কথাই বলছি না। আমার তুতো বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ভয় করে যখন ওর বাড়ি ফিরতে রাত ১১টা বেজে যায়। খুব চিন্তা হয়।’

গত বছর আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট। মালয়ালম চলচ্চিত্র জগতে নারীদের ওপর ঘটে চলা যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসে এ রিপোর্টের মাধ্যমে।

এ প্রসঙ্গে ভূমি বলেন, ‘ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইনসম্মতভাবে এ নিয়মগুলো মেনে চলা হয়েছে। রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা দেখতে দেখতে এখন অনেকটা ক্লান্ত। অচিরেই এর সমাধান খুঁজে বের করতে না পারলে দিনদিন পরিস্থিতি আরও খারাপ হবে। এমন দিন আসুক, এটা যা কল্পনাও করতে চাই না।’

এদিকে সদ্য মুক্তি পেয়েছে ভূমির নতুন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অর্জুন কাপুর ও রাকুল প্রীত সিং। শিগগিরই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন সিরিজ ‘দলদল’। এতে পুলিশের চরিত্রে দেখা যাবে ভূমি পেড়নেকরকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা