সারাদেশ

দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামে (৪৫) বাকপ্রতিবন্ধী এক বাবা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেছেন।

সোমবার (৯ জুন) সকালে তিতাস উপজেলার তুলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হলেও বেঁচে আছেন মনু মিয়া। নিহতরা হলো- মনু মিয়ার বড় মেয়ে মনিরা আক্তার (১০) এবং তার ছোট মেয়ে ফাতিহা আক্তার (৬)।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাকপ্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘদিন যাবৎ কোনো কাজকর্ম করতে পারেন না। তার মধ্যে দুই মেয়ে বাকপ্রতিবন্ধী। শারীরিক অবস্থা, দারিদ্র্য ও প্রতিবন্ধকতা নিয়ে তার ভেতরে হতাশা কাজ করছিল। সোমবার সকালে মনু মিয়ার স্ত্রী হাসিনা বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিলেন। এ সময় ধানক্ষেতে দেওয়া কীটনাকশক দুই মেয়েকে খাইয়ে দেন মনু মিয়া। পরে তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা টের পেয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে দুটিকে মৃত ঘোষণা করেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান বলেন, সকাল ৮টার দিকে মনু মিয়া এবং তার দুই মেয়েকে আমাদের এখানে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছে। আমরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে দিয়েছি।

ওসি মো. শহীদ উল্লাহ বলেন, নিহত দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছি। তাদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। তাছাড়া বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা