সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক, বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোয় এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্ত্রীর কাছে ধরা পড়ার ভয়ে দিল্লি বিমানবন্দরে ভুয়া ই-মেইল পাঠিয়েছিলেন গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি।

মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। পুলিশ পরে তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতাগামী একটি ফ্লাইটে বিস্ফোরক আছে দাবি করে দিল্লি বিমানবন্দরে প্রতারণামূলক ই-মেইল পাঠানোর অভিযোগে ২৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ নজরুল ইসলাম। মূলত দিল্লি থেকে কলকাতাগামী ওই ফ্লাইটটি যেন বাতিল করা হয় সে লক্ষ্যেই দিল্লির বিমানবন্দরে প্রতারণামূলক ই-মেইলটি পাঠিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, গত রোববার মোহাম্মদ নজরুল ইসলামকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। আর প্রতারণামূলক ই-মেইল পাঠানোর পর নিরাপত্তা পরীক্ষার কারণে কয়েক ঘণ্টা বিলম্বের পর গত ২৭ ফেব্রুয়ারি ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

পুলিশ বলেছে, শুধুমাত্র নিজের স্ত্রীর কাছ থেকে তার আসল পরিচয় গোপন রাখার জন্য নজরুল ইসলাম এই অপরাধ করেছেন। কারণ তিনি তার স্ত্রীকে বলেছিলেন, তিনি (নজরুল ইসলাম) যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার স্কলার।

মূলত নজরুল ইসলাম তার আসল পরিচয় প্রকাশ না করেই এক নারীকে বিয়ে করেন। তার স্ত্রীর নাম সোনিয়া এবং নজরুল একেক বার একেক অজুহাতে তাকে যুক্তরাষ্ট্রে নিতে না চাওয়ার পর পরে তার সন্দেহ হয়। আর এরপরই সোনিয়া তার স্বামীর এই কর্মকাণ্ডের পেছনে সত্য উদঘাটনের সিদ্ধান্ত নেন বলে জানায় পুলিশ।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ঊষা রঙ্গনানি বলেছেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের নিরাপত্তা অফিসারের কাছ থেকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, বিমানবন্দরে কেউ বিস্ফোরক বহন করছে এবং প্রতিটি ব্যাগ ও লাগেজ চেক করার হুমকি-সম্বলিত ই-মেইল পাওয়া গেছে।’

মূলত নজরুলের স্ত্রী সোনিয়া তার ভাইকে ফ্লাইটে করে দিল্লি থেকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কলকাতায় এসে নজরুল ইসলামের সঙ্গে ২৭ ফেব্রুয়ারি তার দেখা করার কথা ছিল। কিন্তু শ্যালকের কাছে তিনি ধরা পড়তে পারেন এই ভয়ে কলকাতাগামী যে ফ্লাইটে তার শ্যালক উঠতে চলেছেন সেই ফ্লাইট সম্পর্কে নজরুল দিল্লি বিমানবন্দরে ওই ই-মেইল পাঠান।

ডিসিপি বলেছেন, ‘তথ্যের ভিত্তিতে পুলিশ দিল্লির এই বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করে। যদিও এই ই-মেইলটি পরে প্রতারণামূলক বলে প্রমাণিত হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি এই ভুয়া বার্তা পাঠানোর জন্য নতুন ই-মেইল ঠিকানা তৈরি করে বলেও তদন্তের সময় পুলিশ দেখতে পায়। পরে পুলিশ জানতে পারে, কলকাতার একটি হোটেল থেকে ই-মেইলটি পাঠানো হয়েছিল।’

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ঊষা রঙ্গনানি বলেন, নজরুলের ফোন পরীক্ষা করা হলেও তিনি এর পুরো হিস্টরি মুছে দিয়েছেন। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং বলেছেন, তিনি ফ্লাইটটি বাতিল করার জন্য ই-মেইলটি পাঠিয়েছিলেন। কারণ তার শ্যালক তার সাথে দেখা করতে আসছেন এবং তিনি চান না, তার শ্যালক কলকাতায় পৌঁছান।

অভিযুক্ত নজরুল জানিয়েছেন, তিনি ২০১৭ সালে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে একটি এভিয়েশন কোর্স করেছিলেন। আর সেখানেই তিনি তার স্ত্রীর সাথে প্রথম দেখা করেন।

ঊষা রঙ্গনানি বলেন, ‘কোর্স শেষ করে নজরুল তার দেশে চলে যায়। এরপর ২০২০ সালে তিনি আবারও সোনিয়ার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করছেন এবং মার্কিন ভিসা পেয়েছেন বলে সোনিয়াকে বোকা বানান।

মূলত ওই নারী নজরুলের ফেক প্রোফাইল দেখে প্রভাবিত হয় এবং ২০২৩ সালের এপ্রিলে তিনি তাকে বিয়ে করেন। তবে বিয়ের পরপরই স্ত্রী নজরুলকে সন্দেহ করা শুরু করেন এবং তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকেন।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা