জাতীয়

থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গত মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় একাধিক পুলিশ সদস্য। এ ছাড়া কাশিমপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা। এর আগে জানুয়ারি মাসে হামলা হয় বনানী থানায়। আর ২৪ জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। তবে এমন দুয়েকটি ঘটনাকে স্বাভাবিক বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, ‘পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা