সংগৃহীত
আন্তর্জাতিক

তোতাপাখি তুলল শিশুর নড়বড়ে দাঁত

আমার বাঙলা ডেস্ক

ছোটবেলায় যে কারো দাঁত নড়বড়ে হলে অনেক কসরত করে তা ফেলে দিতেন বড়রা। ছোট মানুষটি ভয়ে ভয়ে থাকত। চীনে বড়দের এ কাজটি করেছে একটি তোতাপাখি। এর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দেশটির ফোশান অঞ্চলে এক কিশোরের হাতে একটি তোতাপাখি। একপর্যায়ে কিশোরটি তার মুখ ‘হা’ করে, এরপর তোতাপাখিকে তার মুখের কাছে নিয়ে আসে। এ সময় তার নড়াচড়া করা একটি দাঁত তুলে দিতে পাখির মুখটা সেই জায়গায় দেয়। খুব দ্রুত ও নির্ভুলভাবে তোতাপাখি কিশোরের নড়বড়ে দাঁতটি তুলে আনে।

তোতাপাখি কিশোরের মুখ থেকে তুলে আনা দাঁতটি কাছের অন্য কারো হাতে দিয়ে দেয়। ভাইরাল এই ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ডিসকোভার গুয়াংজু নামের এক আইডিতে ভিডিওটি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘তোতাপাখি কি ডেন্টিস্ট (দাঁতের চিকিৎসক) হতে পারে? চীনের জে জিয়াং প্রদেশে মাত্র এক সেকেন্ডে একটি কিশোরের নড়াচড়া করা দাঁত তুলে দিয়েছে তোতাপাখি।’

জীবজগতের অদ্ভুত সহাবস্থানের নানা গল্প শুনা যায়। বন্য প্রাণিজগতে মিসরীয় প্লোভার পাখি ভয়ংকর প্রাণী কুমিরের সঙ্গে সহাবস্থান করে থাকে। খাবারের বিনিময়ে কুমিরের দাঁত পরিষ্কার করে দেয়। ছোট্ট পাখিটি কুমিরের মুখের ভেতরে প্রবেশ করে দাঁতের মাঝখানে আটকে থাকা খাদ্যকণা বা পোকামাকড় সরিয়ে দেয়।

প্লোভার পাখির এই কাজের ফলে কুমিরের দাঁত পরিষ্কার হয়, সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়। আবার এই দাঁত পরিষ্কার করতে গিয়ে প্লোভার পাখি পেয়ে যায় তার খাবার।

তোতাপাখিও দাঁত তুলতে দারুণ দক্ষতা দেখিয়েছে। অবশ্য শিকাগো এক্সোটিকস অ্যানিমেল হসপিটালের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, মানুষের থুতু বা লালায় এমন রোগ সৃষ্টিকারী উপাদান থাকে, যা পাখির জন্য ক্ষতিকর হতে পারে। অনেক সময় এর বিষক্রিয়ায় পাখি আক্রান্ত হতে পারে। সুতরাং সুপারিশ করা যাচ্ছে, পাখির ঠোঁট কখনোই মানুষের মুখ কিংবা নাকের ভেতরে দেওয়া উচিত নয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

লাইফস্টাইল
বিনোদন
খেলা