ছবি: আমার বাঙলা
শিক্ষা

তীব্র শীতে বিপর্যস্ত ইবি: চলছে শীতকালীন ছুটি

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও এর আশপাশের এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাব ক্রমেই বাড়ছে। চলতি সপ্তাহজুড়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। গত দুই দিন ধরে কুয়াশার প্রকোপের সঙ্গে ঠান্ডা বাতাসের তীব্রতাও বেড়েছে, ফলে সকাল ও রাতের সময় শীতের অনুভূতি আরও বেশি তীব্র হয়ে উঠেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি আগামী কয়েক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৫ ডিসেম্বর থেকে ০৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি চলমান রয়েছে। ছুটির কারণে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের আবাসনের কথা বিবেচনায় নিয়ে আবাসিক হলগুলো খোলা রাখা হয়েছে। ফলে ছুটির মধ্যেও ক্যাম্পাসে অবস্থান করছেন অনেক শিক্ষার্থী।

শীতের কারণে যেমন একদিকে ভোগান্তি বাড়ছে, অন্যদিকে শীতের আমেজ উপভোগ করতেও দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। ভোর ও সকালে অনেক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে বের হচ্ছেন ইবি-সংলগ্ন গ্রামাঞ্চলে খেজুরের রস পান করতে। শীতের সকালে খেজুরের রস পানকে ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন আনন্দঘন পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক শিক্ষার্থী বলেন, “ছুটি থাকলেও হলে থাকতে হচ্ছে। রাতে শীত খুব বেশি অনুভূত হয়, বিশেষ করে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে পড়াশোনা করতেও সমস্যা হচ্ছে।

অন্য এক শিক্ষার্থী জানান, “রাতে শীত বেশ কষ্টকর হলেও সকালে শীতের পরিবেশটা উপভোগ্য লাগে। বন্ধুরা মিলে খেজুরের রস খেতে বের হলে শীতটা আর অতটা কষ্টের মনে হয় না।

তীব্র শীত ও কুয়াশার এই সময়ে ইবি ও এর আশপাশের এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়লেও শীতকালীন ছুটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে দেখা যাচ্ছে এক ভিন্ন, নীরব ও শীতঘেরা আবহ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা