বিনোদন

তিন দেশের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বাংলাদেশের ‘উৎসব’ 

বিনোদন প্রতিবেদক

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ শুক্রবার (২০ জুন) মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও ইউকের ৩৭টি সিনেমা হলে। প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও ইউকের ১টি থিয়েটারে চলবে ‘উৎসব’। যাতে, পৃথিবী বিখ্যাত সিনেমা চেইন এএমসি (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ১৫টি, রিগ্যাল (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ১১টি, সিনেপ্লেক্স (কানাডা) এর স্ক্রিন সংখ্যা ৬টি, সিনেমার্ক (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ২ টি, শোকেস (যুক্তরাষ্ট্র) এর স্ক্রিন সংখ্যা ২টি, সিনেওয়ার্ল্ড (ইউকে) এর স্ক্রিন সংখ্যা ১টি।

কানাডা, আমেরিকা ও ইউকের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন সিনেমাটির পরিচালক।

তানিম নূর বলেন, “দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে ‘উৎসব’। আশা করি বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।”

‘উৎসব’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ইন্টারন্যাশনাল সার্কিটে ২০ জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেইটগুলোর একটা। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সাথে যোগ হয়েছে ভারতের ইকুয়েলি বড় ২ সিনেমা।

এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলো নিতে হয়েছে। একটু আফসোস আছে অ্যামেরিকার লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া আর ক্যানাডার ভ্যানকুভার ও ক্যালগেরির জন্য। তবে, প্রথম সপ্তাহে ভালো শুরু পেলে এ শহরগুলোতে পরের যেকোনো সপ্তাহে রিলিজের সুযোগ থাকছে ‘উৎসব’-এর। প্রথম সপ্তাহে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর,এডমন্টন, রেজিনাতে চলবে উৎসব।

আমেরিকার নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি,বাফেলো, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া চলছে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডনেও থাকছে উৎসব।

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য, বিশেষ চরিত্রে আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা