খেলা

তিনি গোল করলেই মারা যান বিখ্যাত কেউ

ক্রীড়া ডেস্ক

সম্প্রতি মেক্সিকান ক্লাব পুমাসের হয়ে নিজের প্রথম গোল করেছেন অ্যারন রামসি। এর তিন দিন পরই মারা গেছেন ফ্যাশন আইকন জর্জিও আরমানি। তাই আবারও আলোচনায় ‘রামসি অভিশাপ’।

মেক্সিকো সিটিতে মুষলধারে বৃষ্টি। এস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতরিওতে এমন আবহাওয়ার মধ্যেই চলছিল খেলা। আতলাসের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে কর্নার পায় পুমাস ইউএনএএম। সুযোগটা কাজে লাগিয়ে গোল করেন অ্যারন রামসি। গোলশূন্য ড্রয়ের পথে থাকা ম্যাচটা ১–০ গোলে জেতে পুমাস।

রামসি গোলটা করেছেন গত সোমবার রাতে। আর পরশু বৃহস্পতিবার খবর এসেছে, ইতালির ফ্যাশন আইকন ও বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড আরমানির প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি আর নেই। মিলানে নিজ বাড়িতে ৯১ বছর বয়সে তিনি মারা গেছেন।

আর্সেনালের মতো নামীদামি ক্লাবে দীর্ঘ সময় ধরে খেলায় বিশ্ব ফুটবলে রামসি বেশ পরিচিত নাম। ওয়েলসের এই তারকা মিডফিল্ডার আর্সেনালের পর জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন। কিছুদিন হলো নাম লিখিয়েছেন পুমাস ইউএনএএমে। মেক্সিকান ক্লাবটির হয়ে এটিই তাঁর প্রথম গোল।

তবে ফুটবলের চেয়েও বেশি মাঠের বাইরের এক অদ্ভুত কারণে রামসির নাম বিশ্বজোড়া পরিচিতি পেয়েছে। যেটিকে ফুটবলপ্রেমীরা ‘রামসি অভিশাপ’ নামে ডেকে থাকেন। কথিত আছে, রামসি গোল করার অল্প সময়ের মধ্যে বিখ্যাত কোনো ব্যক্তি বা বড় নামের কেউ মারা যান!

মাঝে ২০২৩ সালে কার্ডিফ সিটির হয়ে তিন গোল করলেও সেই সময় কোনো বিখ্যাত ব্যক্তি মৃত্যুবরণ না করায় ধারণা করা হয়েছিল, ‘রামসি অভিশাপ’ থেকে বোধ হয় মুক্তি মিলেছে।

কিন্তু পুমাসের হয়ে নিজের প্রথম গোল করার তিন দিন পরেই জর্জিও আরমানির মতো ফ্যাশন কিংবদন্তির মৃত্যুতে আবারও আলোচনায় ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলাবলি করছেন ‘রামসি অভিশাপ’ ফিরে এসেছে।

কাকতালীয় এ ঘটনার শুরু হয় ২০১১ সালের মে দিবসে। ইংলিশ প্রিমিয়ার লিগে সেদিন রামসির গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় আর্সেনাল। পরদিন ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের হামলায় নিহত হন আল কায়েদার প্রতিষ্ঠাতা ও ৯/১১–এর ‘মাস্টারমাইন্ড’ ওসামা বিন লাদেন।

এরপর রামসি গোল করার অল্প সময়ের মধ্যে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি, আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসক হোর্হে রাফায়েল ভিদেলা, হলিউড তারকা পল ওয়াকার, উরুগুয়ের প্রথিতযশা সাহিত্যিক ও সাংবাদিক এদুয়ার্দো গালোয়ানো, ব্রিটিশ অভিনেতা রজার মুর, ব্রিটিশ–অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও সংগীতশিল্পী অলিভিয়া নিউটন–জন প্রমুখের মতো বিখ্যাত ব্যক্তিরা মারা যান।

এই তালিকায় সর্বশেষ নাম জর্জিও আরমানি। তিনিসহ এখন পর্যন্ত ২২ জন বিখ্যাত ব্যক্তি ‘রামসি অভিশাপের’ শিকার!

ভয়ংকর কাকতালীয় মিলের কারণেই ‘রামসি অভিশাপ’ ফুটবলপ্রেমীদের তো বটেই, সংশয়বাদীদেরও ভাবনায় ফেলে দেওয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে রামসি এখন পর্যন্ত ৭৮ গোল করেছেন। জাতীয় দল ওয়েলসের হয়ে তাঁর গোল ২১টি।

রামসির সর্বশেষ গোলের পর আরমানির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘শান্তিতে ঘুমান জর্জিও আরমানি। ২০২৫ সালে আপনি রামসি অভিশাপের প্রথম শিকার।’

আরেকজন লিখেছেন, ‘প্রিয় রামসি, হয় আপনি অবসর নিন, নয়তো গোল করা ছেড়ে দিন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা