সংগৃহীত
জাতীয়

ঢাকা-জয়দেবপুর রুটে ৪ জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরো সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। এতে করে যাত্রীরা সহজেই ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে এই ট্রেন সেবার উদ্বোধন করেন।

এসময় উপদেষ্টা বলেন, যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নরসিংদী রোডসহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে।

উদ্বোধন করা ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।

ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন। এ ছাড়া সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।

রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা