সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকা ছাড়ছে দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। ঢাকার ৩টি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বাস।

বুধবার (২৪ জুলাই) দুপুরে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গাবতলী থেকে কিছু বাস উত্তরবঙ্গের দিকে, মহাখালী থেকে জামালপুর, ময়মনসিংহ ও সিলেট রুটের কিছু বাস এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কিছু বাস দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে। তবে এসব বাসে যাত্রী সংখ্যা কম ছিল।

যাত্রীরা জানায়, কেউ চিকিৎসা নিতে কেউ আত্মীয়ের বাসায় বেড়াতে কেউ বা ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন। কিন্তু তারা সবাই কারফিউতে ঢাকায় আটকা পড়েন। অবশেষ আজ সকাল থেকে তারা নিজ গন্তব্যে রওনা হতে পারছেন। তবে এই যাত্রায় তারা অনেকটা ভীত।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, কারফিউ শিথিল হওয়ায় সকাল ৯টা থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত তা চলবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার জানান, কারফিউয়ে শিথিলতার সময় কম। আমাদের গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সময়ের সঙ্গে সমন্বয় করে গাড়ি ছাড়া হচ্ছে, এজন্য সড়কে গাড়ির সংখ্যা কম। এ ছাড়া, যাত্রীও কম।

প্রসঙ্গত, গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত হামলা-সংঘর্ষে ২০০ জনের মতো নিহত ও অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। বেসামরিক প্রশাসনকে এখনো সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। প্রথম দিন দুই ঘণ্টা শিথিল করা হয় কারফিউ। পরদিন তিন ঘণ্টা শিথিল ছিল। তবে জেলাভেদে এই বিরতি কমবেশি হয়েছে। সরকারি-বেসরকারি অফিস আজ থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও খুলেছে। সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট। দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা