জাতীয়

ট্রুথ কমিশন গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : আইন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার (১৯ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু কিছু পত্রিকায় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন সম্পর্কে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টার বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিভ্রান্তি দূর করার স্বার্থে জানানো যাচ্ছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি।

আইন উপদেষ্টা তাঁর সর্বশেষ বক্তব্যে বলেছেন, সময়মতো রাজনৈতিক দল, ছাত্রনেতৃত্ব ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ বিষয়ে কী করা যায়, তা চিন্তা করা হবে।

আইন উপদেষ্টা তাঁর বিভিন্ন সময়ের বক্তব্যেও বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার হওয়ার পর এবং গণ–অভ্যুত্থানে পতিত দলটির নেতাদের অনুশোচনা প্রকাশ সাপেক্ষে এ ধরনের কমিশন গঠনের কথা ভাবা যেতে পারে।

আইন উপদেষ্টার বক্তব্য ছিল, গণহত্যাকারীরা যে জাতি থেকে বিচ্ছিন্ন ও পরিত্যাজ্য, এটি প্রতিষ্ঠার জন্যও এ ধরনের কমিশন গঠনের কথা ভাবা যায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নকলমুক্ত পরিবেশে মনোহরদীতে পরীক্ষা শুরু

সারা দেশের ন্যায় নরসিংদীর মনোহরদী উপজেলায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দ...

শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত...

রাঙ্গাবালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৭

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি মাছের ঘেরের লিজ ও দখলকে কেন্দ্র করে দুই পক...

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে তাঁর জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা