সংগৃহিত
খেলা

টেস্ট রেখে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের সামনে আর মাত্র একটি টেস্ট বাকি। ৩০ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। চট্টগ্রামের সেই টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অর্থাৎ শেষ ম্যাচে এই লঙ্কান কোচ দলের সঙ্গে থাকছেন না।

আজ (বুধবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কী কারণে তিনি দলের সঙ্গে থাকছেন না সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় যাবেন বলে জানিয়েছে বোর্ড।

বিসিবি বলছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।’

এদিকে, হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, বাংলাদেশে শ্রীলঙ্কার চলমান এই সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নাজমুল হোসেন শান্ত’র দল ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। দ্বিতীয়টি হবে চট্টগ্রামে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা