সংগৃহিত
খেলা

আইসিসির আম্পায়ারিং প্যানেলে ৫ বাংলাদেশি নারী

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো পাঁচ বাংলাদেশি নারীকে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করেছে। তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার– সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ মার্চ তিনি দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীকে বিসিবির আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন। একজন সাথীরা জাকির জেসি অন্যজন মিশু চৌধুরি। ওই ঘোষণার পর জেসি এবার আইসিসি থেকেও সুসংবাদ পেয়েছেন।

বিসিবিকে পাঠানো এক বিবৃতিতে আইসিসি চারজনকে আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেল এবং একজনকে ম্যাচ রেফারি প্যানেলে যুক্ত করার বিষয়টি জানিয়েছে। যেখানে বলা হয়, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিসিবি।

দেশের নারী আম্পায়ারিংয়ে ইতিহাস গড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাথীরা জাকির জেসি। তিনি লিখেছেন, ‘আমি খুশি, কারণ আমি কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ থেকে আমি আইসিসির নারী ডেভলপমেন্ট প্যানেলের অংশ। এজন্য বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাই, ওমর রতন ভাই, অভি ভাই, বুলবুল ভাই, তৌহিদ ভাই ও মুন্না ভাইসহ সবাইকে ধন্যবাদ। যারা আমার চলার পথকে সহজ করেছেন। এমন আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। পরবর্তী অধ্যায় শুরু করতে মুখিয়ে আছি।’

বিসিবির সাম্প্রতিক দুই আম্পায়ারকে যুক্ত করার ঘোষণা দেওয়ার আগে চুক্তিতে এতদিন কোনো নারী আম্পায়ার ছিলেন না। পুরুষ আম্পায়াররা আরও আগে থেকেই চুক্তিতে থাকলেও ছিল না নারী আম্পায়ারদের কদর। প্রাথমিকভাবে চুক্তিতে আসা দুই নারী আম্পায়ার যুক্ত হচ্ছেন ট্রেইনি হিসেবে। যে কারণে তাদের টাকার অঙ্কটা একটু কম থাকবে বলে জানান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান।

জানা গেছে, চলমান ডিপিএল দিয়েই তাদের আম্পায়ারিং শুরু হচ্ছে। একজন থার্ড আম্পায়ার বা একজন অনফিল্ড আম্পায়ার এভাবেই শুরু হবে ধীরে ধীরে। নারী-পুরুষ মিলিয়ে বর্তমানে ২৬ জন আম্পায়ার বিসিবির চুক্তিতে রয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা