ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৩নং ওয়ার্ড) মধ্য চরভূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লেও শিক্ষক-শিক্ষার্থীরা বাধ্য হয়েই এখানে পাঠদান ও পাঠগ্রহণ চালিয়ে যাচ্ছেন। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়ে শ্রেণিকক্ষে সময় কাটাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা।

বছরের পর বছর ধরে একই জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। এতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।

বিদ্যালয়ের ভবনের চারপাশে কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও মাথার ওপর থেকে ঝরে পড়ছে ইট ও শুরকি। ভবনের দেয়ালে বড় বড় ফাটল ধরে বেরিয়ে এসেছে রড। বর্ষাকালে ছাদ বেয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ ভিজে যায়। বিদ্যালয়ের পিছনের অংশের অবস্থা এমন যে, দূর থেকে দেখলে ভূতের বাড়ি মনে হয়। বর্তমানে ১৪২ জন ছাত্র-ছাত্রী ও ৬ জন শিক্ষক নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, “আমাদের স্কুলটা খুব ভাঙাচোরা। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, মাঝে মাঝে পলেস্তারা খসে পড়ে। আমরা ভয় পেয়ে যাই। অনেক সহপাঠী অন্য স্কুলে চলে গেছে। আমরা চাই, আমাদের জন্য একটা সুন্দর ও নিরাপদ স্কুল।”

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাকিব মাহমুদ বলেন, “আমি ২০১৫ সালে এখান থেকে পিএসসি দিই। তখন থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। এখন অবস্থা আরও খারাপ। অনেক অভিভাবক সন্তানদের ভর্তি করালেও তারা স্কুলে পাঠায় না দুর্ঘটনার ভয়ে। আমাদের গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনার কোনো কেন্দ্র নেই। আমরা চাই, এই বিদ্যালয়টি নতুন করে নির্মাণ করা হোক এবং সেটি যেন সাইক্লোন সেন্টার হিসেবেও ব্যবহার করা যায়। পাশাপাশি স্কুলে যাওয়ার মাটির রাস্তাটিও পাকা বা সলিং করা হোক।”

সহকারী শিক্ষক মর্জিনা বেগম বলেন, “আমার দেখা মতে, এ জেলায় এত ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আর নেই। সরকারি চাকরি করি বলেই বাধ্য হয়ে শ্রেণিকক্ষে পাঠদান করছি।”

প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন জানান, “বিদ্যালয়টি প্রথমে ছিল রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়। বর্তমানে ভবনটি একেবারেই ঝুঁকিপূর্ণ। এজন্য অনেক অভিভাবক সন্তানদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি করছেন, ফলে শিক্ষার্থীর সংখ্যা কমছে।”

লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ বলেন, “আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ইতোমধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। আমরা শিগগিরই প্রকৌশল দপ্তরে লিখিত আবেদন পাঠাব। তারা যাচাই-বাছাই করে তদন্ত রিপোর্ট দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।”


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর ট্রাভেলার ফার্ম ভেঙে নিহত ১, আহত ১০

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম...

আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপা...

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়ে যায় তবে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য ক...

মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানে অ...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন...

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের...

মোবাইল নিষিদ্ধ হলে সনি বা ক্যানন ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন :পাটওয়ারী

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ...

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের...

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ: ইসি আনোয়ারুল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা