সংগৃহীত
রাজনীতি

জিয়ার নির্দেশে চার নেতাকে হত্যা করা হয়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন নেতৃবৃন্দ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে জাতির জনককে নির্মমভাবে হত্যা করেছিলো।

হত্যা করেই খুনিরা ক্ষ্যান্ত হয়নি, তারা চিরতরে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সেদিন বেঁচে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, জেলখানা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। খুনিরা যখন দেখলো বঙ্গবন্ধুকে হত্যার পরেও আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করা যাচ্ছে না; তখন জেলখানায় গিয়ে খুনি মোশতাক, খুনি জিয়ার নির্দেশে রাষ্ট্রীয় অনুমতি নিয়ে ৩ নভেম্বর তারা জাতীয় চার নেতাকে হত্যা করে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি প্রচারের উদ্দেশ্যে জেলার তিন উপজেলা বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার দিনভর গণসংযোগ করেছেন।

বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজার, দাদপুর ইউনিয়নের ভাটদী-বঙ্গেশ্বরদী বাজার, ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর, সাতৈর ইউনিয়নের মজুরদিয়া, কাদিরদী, মধুখালি উপজেলার কামালদিয়া ইউনিয়নের নিখরিয়া বাজার, রায়েকদাহ, রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা, মধুখালি পৌরসভার গাড়াখোলা, বাজারকান্দি, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর ও আলফাডাঙ্গা বাজারে এসব গণসংযোগ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা