সংগৃহিত
খেলা

জিকো বাদ, জাতীয় দলে সুজন

ক্রীড়া ডেস্ক: সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার অন্যতম সেরা পারফরমার ছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। টুর্নামেন্ট শেষে সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই সেই জিকোর জায়গা হলো না জাতীয় দলের প্রাথমিক তালিকায়।

আগামী ৬ জুন অস্ট্রেলিয়া ও ১১ জুন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষণা করেছেন ২৬ জনের দল।

সেই দলে জিকোর পরিবর্তে জায়গা পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। শেষ হওয়া মৌসুমে মোহামেডানের তিনটি রানার্সআপ ট্রফি এনে দেওয়ার অন্যতম নায়ক গোলরক্ষক এই সুজন।

গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ জনের দল থেকে আনিসুর রহমান জিকো ছাড়াও বাদ পড়েছেন ডিফেন্ডার সুমন রেজা, হাসান মুরাদ, ফরোয়ার্ড ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার জায়েদ আহমেদ, ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

ফিলিস্তিন ম্যাচের আগে প্রাথমিক দলে থাকা পুলিশের মিডফিল্ডার সৈয়দ শাহ কাজিম কিরমানি ও ব্রাদার্সের ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল এবার জায়গা করে নিয়েছে ২৬ জনের দলে। ফিরেছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তারিক কাজী, মেহেদী হাসান, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, ফরোয়ার্ড শেখ মোরসালিন।

২৬ জনের দল

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইশা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা