বাণিজ্য

জটিলতা কাটিয়ে হিলি দিয়ে আলু-পেঁয়াজ আমদানি শুরু

আমার বাঙলা ডেস্ক

ভারতের রপ্তানি জটিলতার কারণে দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। আর দুপুর ২টার পর থেকে শুরু হয় আলু আমদানি।

আমদানিকারকেরা জানান, ভারত থেকে নিয়মিত আলু ও পেঁয়াজ আমদানি হচ্ছিল, গত রোববার থেকে আলু ও পেঁয়াজের রপ্তানি স্লট বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। সেখানকার সাধারণ মানুষের অভিযোগ, বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানির কারণে ভারতে এসব পণ্যের দাম বাড়ছে। এ জন্য রপ্তানি বন্ধে সরকারকে চাপ দিয়ে আসছিলেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ভারতের পেঁয়াজ ও আলু রপ্তানির বন্ধের জন্য স্লট ও টোকেন দেওয়া বন্ধ করে দেয়।

ফলে ভারতের অভ্যন্তরে বাংলাদেশে প্রবেশের জন্য শত শত আলু ও পেঁয়াজবাহী ট্রাক আটকা পড়ে। অবশেষে গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধান্ত হয় পশ্চিমবঙ্গ বাদে ভারত থেকে অন্যান্য প্রদেশ থেকে সীমান্তে আসা পণ্যবাহী গাড়িগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

রপ্তানি স্লট চালু করায় হিলি স্থলবন্দর দিয়ে সকালের দিকে পেঁয়াজ ও দুপুরের পর আলু আমদানি শুরু হয়। পেঁয়াজ ও আলু আমদানি বন্ধের খবরের কারণে অস্থির হয়ে উঠেছিল বাজার। তবে আমদানি শুরু হাওয়ায় দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

বুধবার সকালে হিলি স্থলবন্দর দিয়ে ১৫ ট্রাকে ৪০০ মেট্রিক টন পেঁয়াজ ও চার ট্রাকে ১১০ মেট্রিক টন আলুর আমদানি হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিকটন পেঁয়াজ এবং ৭২ ট্রাকে দুই হাজার ৩৯ মেট্রিক টন আলু আমদানি হলেও সোমবার দুই ট্রাক ৭২ মেট্রিকটন আলু আমদানি হয়।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, স্লট জটিলতায় দুদিন পেঁয়াজ আলু আমদানিতে কিছুটা প্রভাব পড়েছিল। সকাল থেকে আবার আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা