সংগৃহীত
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে গেলেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণে দেখিয়ে অস্ট্রেলিয়ার তারকা এই পেসার বলে দিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিনিবিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে তিনি থাকবেন না।

স্টার্কের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। এবার স্টার্কের সরে দাঁড়ানোয় ১৫ সদস্যের স্কোয়াডে বড় পরিবর্তন আনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানে মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড অস্ট্রেলিয়া পেস ইউনিটের শক্তিশালী স্তম্ভ। পাশাপাশি মার্শ ও স্টয়নিস (অবসর) পেস বোলিং অলরাউন্ডার। এই চার তারকার না থাকার অর্থ হলো- ফ্রন্টলাইন পেস আক্রমণ ছাড়াই টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া।

স্টার্কের সরে যাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা মিচের (স্টার্ক) সিদ্ধান্তকে সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রতিশ্রুতি এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার যে অগ্রাধিকার তিনি দেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। চোট ও প্রতিকূলতা সহ্য করে খেলেছেন এবং ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ছাড় দিয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন। তার অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা। তবে এটি অন্য কারো জন্য নিজেকে প্রমাণের সুযোগ তৈরি করবে।’

অস্ট্রেলিয়ার স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন ওয়ারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও তানভীর সাংগা। কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন।

ফ্রেজার-ম্যাকগার্ক এখন পর্যন্ত পাঁচ ওয়ানডেতে ১৭.৪০ গড়ে ব্যাট করেছেন। কিন্তু বিগ ব্যাশ লিগে ৪৬ বলে ৯৫ রান করেছিলেন। মার্শের জায়গায় বিকল্প টপ-অর্ডার বিবেচিত হচ্ছেন তিনি। বাঁহাতি পেসার জনসন স্টার্কের পরিবর্তে দলে আসলেও তার দুই ওয়ানডেতে কোনো উইকেট নেই। এ ছাড়া লেগস্পিনার সাংগা শ্রীলঙ্কায় টেস্ট দলের ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে ছিলেন। অ্যাডাম জাম্পার সঙ্গে স্পিন বিভাগে যুক্ত হয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, বেন ওয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংগা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা