সংগৃহিত
আন্তর্জাতিক

গাজা শাসন করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক: হামাস-ইসরায়েল যুদ্ধ শেষে গাজা উপত্যকার শাসনভার পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ জোট) কাছে ফিরে আসবে বলে মনে করেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ মোস্তফা বলেন, ‘মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএ জোটকে অবশ্যই গাজার জনগণকে সহযোগিতা করার জন্য দ্রুত তৎপরতা চালাতে হবে। সেই সঙ্গে গাজার ভবিষ্যত শাসন ক্ষমতা গ্রহণের জন্যও প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, গাজা-পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বাসিন্দা ফিলিস্তিনিদের প্রয়োজনীয় নাগরিক পরিষেবা প্রদান, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গাজার জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

জর্ডান নদীর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম— এই তিন ভূখণ্ডের সমন্বয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিন; কিন্তু ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে এ তিন ভূখণ্ড ইসরায়েলের দখলে আছে। ওই যুদ্ধে জয়ী হয়েছিল ইসরায়েল।

এদিকে গাজা উপত্যকায়ও একসময় পিএ জোট ক্ষমতাসীন ছিল। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতা দখল করে ইসলাপন্থী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং পিএ জোটকে ভূখণ্ড থেকে বিতাড়িত করে। ফলে ২০০৬ সালের পর থেকে পিএ জোটের অধীনে রয়েছে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম।

রাজনৈতিক ও মতাদর্শগতভাবে পরস্পরের প্রতি ব্যাপক বৈরীভাবাপন্ন হলেও সম্প্রতি চীনের উদ্যোগে হামাস এবং পিএ জোটের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলোচনা শুরু করেছেন।

সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। স্পেনের প্রধানমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে এসেছিলেন মোহাম্মদ মোস্তফা।

চীন, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্র : আরটি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা