সংগৃহিত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে রেমাল তাণ্ডবে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ের জেরে রাজ্যটিতে এ পর্যন্ত ২ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন পুরুষ। তিনি কলকাতার বিবির বাগান এলাকার বাসিন্দা। সোমবার (২৭ মে) ভোরে ব্যাপক ঝড়বৃষ্টিতে বাড়ির দেওয়াল ধসে তিনি নিহত হন।

অপরজন রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা উপজেলাভুক্ত মৌসুনি নামের একটি দ্বীপ গ্রামের বাসিন্দা বয়স্ক নারী। দ্বীপটি পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার দিকে পড়েছে। গাছ উপড়ে কুঁড়েঘরের ওপর পড়ায় তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, রোববার (২৬ মে) সন্ধ্যায় ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতি নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। আজ বাতাসের গতিবেগ কমে এলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ হচ্ছে।

এদিকে ঝড় ও ভারী বর্ষণে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। উপকূলীয় বিভিন্ন এলাকা ও কলকাতার শহরের দরিদ্র পরিবারের অনেকেরই ঘরের ছাদ উড়ে গেছে, কোথাও কোথাও দেয়াল ধসে গেছে।

বড় বড় গাজ উপড়ে বা ডালপালা ভেঙে অনেক সড়ক বন্ধ হয়েছে। কলকাতা এবং সংলগ্ন অধিকাং এলাকায় বিদ্যুৎ সরবরাহও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এছাড়া মেট্রো ট্রেন ও রেল পরিষেবা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল সাপ্তাহিক ছুটির পর আজ প্রথম কর্মদিবসে সকালে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে কলকাতার ব্যস্ত শেয়ালদা ট্রেন স্টেশন আংশিক বন্ধ ছিল।

ঝড়ের কারণে রোববার দুপুর ১২ টা থেকে কলকাতা বিমানবন্দরে উড়োজাহাজ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল ১০টা নাগাদ প্রায় ২১ ঘণ্টা পর বিমান ওঠানামা শুরু হয়।

বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল রোববার বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে আছড়ে পড়ে। এ প্রক্রিয়া শুরু হয় রোববার রাত ৮টা ৩০ থেকে এবং তা স্থায়ী ছিল অন্তত ৪ ঘণ্টা।

ভারতের আবহাওয়া দফতর আইএমডি বলছে, টানা কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর আজ ভোর পর থেকে শক্তি হারাতে শুরু করে রেমাল। বর্তমানে এটি সাধারণ মৌসুমী ঝড়ে পরিণত হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা