বগুড়া প্রতিনিধি
সারাদেশ

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারে মাছের আড়তে একমাস আত্মগোপনে ছিলেন অভিযুক্ত সায়াদ মিয়া। তিনি পলাশবাড়ীর বুজরুক বিষ্ণপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

রবিবার (১৩ এপ্রিল) র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লেঃ কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, ৯ মার্চ পারিবারিক কবরস্থানের পাশে গৃহবধুকে (৩০) একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সায়াদ মিয়া।

এ ঘটনায় ১১ মার্চ পলাশবাড়ী থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপন করে। এজাহার নামীয় পলাতক আসামি মহাস্থানগড় মাছের বাজারে অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৩ গাইবান্ধার যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধর্ষণে অভিযুক্ত সায়াদ মিয়াকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা