সংগৃহিত
শিক্ষা

গবিতে প্রতিবন্ধিতার কারণ শীর্ষক সেমিনার

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এর আয়োজনে নাটোর জেলার সিংড়া উপজেলার ব্যাপক হারে প্রতিবন্ধিতার কারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা।

এসময় সেমিনারের প্রধান আলোচক সিংড়া প্রতিবন্ধী বিদ্যালয় এর পরিচালক আঞ্জুমান আরা বেগম বলেন, আমরা দীর্ঘদিন ধরে নাটোর জেলার সিংড়া উপজেলার প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে আসছি। দিন দিন এই সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আমরা চাই গণ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টিম এ বিষয়ে একটি রিসার্চ করুক যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল উঠে আসবে এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি সে বিষয় কাঙ্ক্ষিত ফলাফল দিয়ে আমাদেরকে সহযোগিতা করুক।

প্রধান অতিথির বক্তব্যে উপচার্য অধ্যাপক ড.মো. আবুল হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ধরনের কাজকে সাধুবাদ জানায় আপনারা যারা এসব কাজের সাথে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক ভাবে আপনাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিচ্ছি। আমাদের রিসার্চ টিম আপনাদের সহযোগিতা করবে।

সভাপতির বক্তব্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, আমরা যদি একটু গভীর ভাবে দেখি তাহলে দেখতে পাবেন যারা এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে তাদের কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, তা যদি বর্ণনা করা যেত তবে গা শিউরে উঠত। তারা যে কিভাবে প্রতিটা দিন ব্যয় করে বাচ্চাদের দেখাশোনা করেন দেখলে বুঝতে পারবেন। এক প্রকার বলা যায় ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো। তারা কারো কাছ থেকে বেতন ভাতা না নিয়ে কাজ করে যাচ্ছেন। উনাদের মত কিছু মানুষের জন্য আজকে প্রতিবন্ধীরা লেখা পড়ার পাশাপাশি অনন্য সুযোগ-সুবিধা পাচ্ছেন তাদের এই কাজ প্রশাংসনীয়।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা