ছবি: সংগৃহীত
সারাদেশ

খাবার বিতরণে আচরণবিধি ভঙ্গ, জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ এবং শুকনা খাবার বিতরণ করার অভিযোগে দিঘলী ইউনিয়ন জামায়াতের নেতা আমির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিদাস।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিদাস বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভোটারদের প্রভাবিত করার যেকোনো চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে লক্ষ্মীপুর সদর–৩ আসনের বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আমাবাঙরা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা