প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া
সারাদেশ

ক্ষমতার লোভে ফতোয়া ঘুরিয়ে পূজামণ্ডপে জামায়াত: বিএনপি নেতা খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি

খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘জামায়াত ক্ষমতার লোভে এ বছর দুর্গাপূজায় মণ্ডপে গিয়েছে। সেখানে গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। সামনে ভোট, এজন্য ফতোয়া ঘুরিয়ে দিয়েছে। অথচ সারাজীবন বলেছে, হিন্দুদের পূজায় যাওয়া গুনাহের কাজ। কিন্তু বিএনপি সব ধর্মের লোকদের নিয়ে রাজনীতি করে। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে। বিএনপি জাতীয়তাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী।’

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্রমিক দলের সদর পশ্চিম শাখার আয়োজনে টুমচর আসাদ অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খায়ের ভূঁইয়া বলেন, ‘বিএনপি সরকার আমলেই শ্রমিকদের মঞ্জুরি কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেই আধুনিকায়নের ছোঁয়ায় সারা বিশ্বে এখন দেশের শ্রমিকদের চাহিদা বেড়েছে। যে যেখানে আছে সেখানে অবদান রাখতে সক্ষমতা অর্জন করেছেন। যার ফলে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের শ্রমিক সংগঠন অনেক অবহেলার শিকার হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় পাশে ছিল এবং আছে। আন্দোলন সংগ্রামেও শ্রমিকদের ভূমিকা ছিল। এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধারাবাহিকতা বজায় রেখেছেন খালেদা জিয়া।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল করিম ভূঁইয়া মিজান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাকসুদুর রহমান, সেক্রেটারি জামাল উদ্দিন, যুবদলের সভাপতি মুক্তার হোসেন, শ্রমিক দলের দেলোয়ার হোসেন, ইউছুপ আলী প্রমুখ।

কর্মী সম্মেলনে পরবর্তী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। এতে মঞ্জুর এলাহীকে আহ্বায়ক ও আবু সুফিয়ান শুভকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

আরো দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সুমনকে আর...

টিভিতে আজকে যেসব খেলা দেখবেন

গ্লোবাল সুপার লিগে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে গায়ানা ও পার্থ। এদিকে...

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪৭ নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা