সংগৃহিত
খেলা
আফ্রিকান নেশনস কাপ

কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট

ক্রীড়া ডেস্ক: আফ্রিকান নেশনস কাপে একের পর এক চমক। গত ম্যাচে ৫০ বছরের রেকর্ড ভেঙে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কঙ্গো ডেমোক্রটির রিপাবলিক। দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ ছিল ১-১ গোলে ড্র, এরপর পেনাল্টিতে নির্ধারিত হয়েছে ম্যাচের ফলাফল। সেখানে ৭-৮ গোলে জয় পেয়েছে কঙ্গো।

এই ম্যাচেও যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি। এবার আইভরি কোস্টের তাণ্ডবের শিকার হলো আফ্রিকান নেশনস কাপের বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর পেনাল্টিতে ৫-৪ হেরে আসর থেকে ছিটকে গেছে সেনেগাল, কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আইভরি কোস্ট।

ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর খেলার ফলাফল নির্ধারণে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হয়। এরপরও জয়ী দল নির্বাচিত করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টিতে।

৫ পেনাল্টি শটআউটে প্রথম দুটি শটে সফল হয় সেনেগাল। তৃতীয় শটটি মিস করেন মুসা নিয়াখাতে। পরের দুটিতে মানের সেনেগাল সফল। অপরদিকে ৫ শটের ৫টিতেই সফলতা দেখান আইভরি কোস্টের খেলোয়াড়রা। এতে ৫-৪ গোলে জয় পায় তারা।

সোমবার চার্লস কোনান বেনি স্টেডিয়ামে রাতে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে ছিল সেনেগাল। ৪তম মিনিটে আইভরি কোস্টের জালে জমা করেন সেনেগালের ফরোয়ার্ড হাবিব দিয়ালো। গোলে সহায়তা করেন সাদিও মানে।

সেনেগালের শুরুর গোল শোধ করতে লড়াই চালিয়ে যাচ্ছিল আইভরি কোস্ট। অপরদিকে কোস্টের দুর্দান্ত রক্ষণভাগের কারণে ব্যবধান বাড়াত পারছিলো না সেনেগালও। তবে জয়ের দিকেই হাঁটছিল সাদিও মানের সেনেগাল।

ম্যাচের ৮৬তম মিনিটে যেন হঠাতই সবকিছু পরিবর্তন হয়ে গেলো। বক্সের ভেতরে ফাউল করে লালকার্ড দেখলেন সেনেগালের খেলোয়াড় এডওয়ার্ড মেন্দি। ফলে পেনাল্টি পেয়ে গেলো আইভরি কোস্ট। সেই পেনাল্টিকে গোলে পরিণত করলেন ফ্রাঙ্ক কেসি। ফলে ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা